শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সমর্থন করে না কানাডা : জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ৪০ মিনিটের বৈঠক করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। বুধবার অমৃতসরের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। '‌‌‌‌‌খালিস্তান' আন্দোলনের ইস্যু উঠলে ওই বৈঠকে ট্রুডো জানায়, কানাডা ভারত কিংবা অন্য কোনও দেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সমর্থন করেনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

একই দিনে জাস্টিন ট্রুডো ও তার পরিবার অমৃতসরে শিখদের পবিত্র তীর্থস্থান অমৃতসরও পরিদর্শন করেন।
উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর ক্যাবিনেটে চারজন শিখ মন্ত্রী আছেন। তাদের মধ্যে হরজিৎ সজ্জন ও অমরজিৎ সোধি প্রকাশ্যেই কানাডাতে খালিস্তান আন্দোলনকে সমর্থন করে নানা বিবৃতি দিয়েছিলেন। ওই সময় ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ট্রুডো ক্ষমতায় আসার পরই এ ব্যাপারে তীব্র ক্ষোভ জানিয়ে তাকে একটি চিঠিও লিখেছিলেন। এবার সরাসরি বৈঠকে ট্রুডো বলেন, ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সমর্থন করেনি কানাডা।

এদিকে ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনাদরের মেহমান হলেও কানাডার তরুণ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ভালোবাসার লোকের কিন্তু কোনো কমতি হয়নি। সেই দলে আছেন বলিউড বাদশা শাহরুখ খানও। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইতে ট্রুডোর সঙ্গে দেখা করেছেন শাহরুখ। এসময় ট্রুডোর সঙ্গে ছিলেন তার স্ত্রী সোফি গ্রেগরি, তাদের কন্যা ইল্লা গ্রেইস, দুই পুত্র জ্যাভিয়ার জেমস ও হ্যাড্রিয়েন। এসময় ট্রুডো দম্পতি ও তাদের সন্তানদের গায়ে ছিল ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।

এদিন শাহরুখ ছাড়াও বলিউডের অনেক সেলিব্রেটির সঙ্গে সাক্ষাৎ ও সৌজন্য বিনিময় করেন ট্রুডো। শাহরুখ খানের সঙ্গে ট্রুডো পরিবারে সাক্ষাতের আনন্দঘন মুহূর্তের ছবি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এরই মধ্যে ভাইরাল। তবে ছবিতে ট্রুডোর ছোট ছেলে হ্যাড্রিয়েনকে দেখা যায়নি। আরটিভি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ