শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

যুক্তি না মানলে দাঁতভাঙা জবাব পাবে সাম্রাজ্যবাদীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ইসমাইল কায়ানি বলেছেন, তার দেশ এখন বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তি এবং যুক্তিই তাদের প্রধান অস্ত্র। গতরাতে মাজান্দারান প্রদেশে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি ইরানের যুক্তির কাছে হার মেনেছে। গোটা বিশ্বই এখন এটা বিশ্বাস করে যে, আমেরিকা যুক্তি ও আলোচনার পক্ষে নয়। সবাই জানে মার্কিন সরকার ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করে তা মানে নি।

আইআরজিসির উপ-প্রধান বলেন, ইরান প্রতিরক্ষার জন্য অস্ত্র উৎপাদন ও ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াবে। এ ক্ষেত্রে কারো অনুমতির প্রয়োজন নেই। এ অবস্থায় কেউ যদি অযৌক্তিক কাজ করে তাহলে তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ইসমাইল কায়ানি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি বিশ্ব জনমতকে ধোঁকা দিচ্ছে। তারা প্রকৃত গণতন্ত্রের পক্ষে কাজ করে না। এ প্রসঙ্গে উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সাম্রাজ্যবাদীরা মধ্যপ্রাচ্যে সৌদি আরবের মতো এমন সব দেশকে সমর্থন দিচ্ছে যেখানে কোনো নির্বাচনই অনুষ্ঠিত হয় না।

ফিলিস্তিনে ভোটের ভিত্তিতে জনগণের ভবিষ্যৎ নির্ধারণের পরিকল্পনার প্রতিও গণতন্ত্রের মিথ্যা দাবিদাররা সমর্থন দিচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এর মাধ্যমে সবার সামনে এ বাস্তবতা স্পষ্ট হয়েছে যে, সাম্রাজ্যবাদীরা নিজেদেরকে গণতন্ত্র ও মানবাধিকারের সমর্থক হিসেবে তুলে ধরলেও তাদের এসবই হচ্ছে ধোঁকাবাজি।

থবর: পার্সটুডে/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ