শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দিতে চান ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিক্ষকদের হাতে অস্ত্র থাকলে স্কুলে বন্দুকধারীদের হামলা প্রতিরোধ করা সম্ভব। এমনকি গেল সপ্তাহের ফ্লোরিডায় বন্দুকধারীদের গুলিতে ১৭ জন নিহতের মতো ঘটনাও থামানো যেত। তিনি আরো বলেন, হাতে বন্দুক থাকলে খুব দ্রুত এসব আক্রমণ ঠেকানো যায়।

স্কুলে স্কুলে ঢুকে গুলি চালিয়ে হত্যার ঘটনা বন্ধে শিক্ষকদের হাতে অস্ত্র দেওয়ার প্রস্তাব সামনে এনেছেন ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার স্কুলে ১৭ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে যখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে, তখনই ট্রাম্পের মাথায় এমন ভাবনা এলো।

বুধবার হোয়াইট হাউজে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের এক দল শিক্ষার্থী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান। ট্রাম্প বলেন, যারা অস্ত্র কিনেছেন তাদের অতীত সময় নিয়ে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা হবে। মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেয়া হবে।

গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্কুলে গুলির ঘটনা ঘটে। ১৯ বছর বয়সী এক তরুণ একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনই ছিল বিভিন্ন বয়সের শিক্ষার্থী। বিবিসি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ