শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৩ আইএস জঙ্গি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ডেস্ক: আফগানিস্তানের বুধবার ন্যাটো নেতৃত্বাধীন জোট বাহিনীর ড্রোন হামলায় ইসলামিক স্টেট (আইএস) এর তিন জঙ্গি নিহত ও অপর একজন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে এই হামলা হয়। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তার বরাতে সিনহুয়া এ খবর দেয়।

সুত্র মতে, প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, ‘হাস্কা নিমা জেলার লাঙ্গারি কান্দো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ হামলা চালানো হয়। তবে এই বিমান হামলায় কোনো বেসামরিক লোক হতাহত হয়নি’।

খবরে বলা হয়, পার্বত্য অঞ্চলটির কয়েকটি এলাকায় আইএস জঙ্গিরা সক্রিয়। এ ব্যাপারে এখনো তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ