শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

আফগানিস্তানে তিন প্রদেশে চার হামলা; নিহত ২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের তিনটি প্রদেশে চারটি হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, রাজধানী কাবুলে শনিবার সকালে আত্মঘাতী হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলছেন, এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। খবর এসবিএস নিউজের।

ভয়েজ অব আমেরিকা বলছে,  আফগান গোয়েন্দা অ্যাজেন্সি, মার্কিন দূতাবাস ও অন্যান্য দেশি-বিদেশি ভবনের সামনে এসব বোমা হামলার ঘটনা ঘটে।

এদিকে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ২৫ সেনাসদস্য নিহত হয়েছেন। প্রাদেশিক কাউন্সিলের সদস্য খাইর মোহাম্মদ নুরজাই বলেছেন, শুক্রবার সন্ধ্যায় ওই হামলা চালায় তালেবান জঙ্গিরা, যেটি শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

তালেবানদের একজন মুখপাত্র ক্বারি ইউসুফ আহমাদি গ্রুপটির পক্ষে এ হামলার দায় স্বীকার করেছে।
নুরজাই বলেন, হামলাকারীরা কিছু সময়ের জন্য নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসময় তারা সেখানে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে যায়।

ওদিকে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী ও নাদ আলি জেলায় দুটি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে তিনজন। আহত হয়েছেন আরও তিনজন।

দেশটিতে সাম্প্রতিক সময়ে তালেবান ও ইসলামিক স্টেটের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো বাহিনী আফগানিস্তানে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়ার মাথা চাড়া দিয়ে উঠেছে এই সংগঠনগুলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ