শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

কাবুলে ন্যাটো সদরদপ্তরের কাছে আত্মঘাতী বোমা হামলা; হতাহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটো বাহিনীর সদরদপ্তরের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। এলাকাটি কাবুলের কূটনৈতিক জোন হিসেবে পরিচিত এবং হামলাস্থলের কাছেই মার্কিন দূতাবাস অবস্থিত।

আজ শনিবার সকালের দিকে কাবুলের শাশ দারাক এলাকায় এক ব্যক্তি এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ। তিনি জানান, হামলায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা নেই। নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নি।

এখনও পর্যন্ত আত্মঘাতী এ হামলার কথা কেউ স্বীকার করে নি।

২০০১ সালে তালেবান উৎখাতের নামে মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালায় কিন্তু ১৭ বছর পরও তারা লক্ষ্য অর্জন করতে পারে নি। বিবিসি গত মাসে এক জরিপে বলেছে যে, আফগানিস্তানের প্রায় ৭০ ভাগ এলাকায় তালেবানের তৎপরতা রয়েছে।

অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, আমেরিকা প্রকৃতপক্ষে তালেবানকে উৎখাতের জন্য আফগানিস্তানে আগ্রাসন চালায় নি বরং ইরান, রাশিয়া ও চীনকে লক্ষ্য করে তারা আফগানিস্তানে সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে তালেবানকে তারা শুধুমাত্র অজুহাত হিসেবে ব্যবহার করেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ