শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

দায়েশকে পুনর্বাসন করছে আমেরিকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা নিয়মিতভাবে দায়েশ বা অাইএস-কে মধ্যপ্রাচ্যের বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে এবং তাদেরকে পুনর্বাসন করছে। তিনি বলেন, পরাজয়ের আগে যেখানে ছিল সেখানেই নেয়া হচ্ছে এসব সন্ত্রাসীকে।

তেহরান বিশ্বিবদ্যালয়ের এক অনুষ্ঠানে জাওয়াদ জারিফ আজ শনিবার এসব কথা বলেন। দায়েশ-পরবর্তী অধ্যায় নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জারিফ জানান, সিরিয়ার হাসাকা, মায়াদিন ও দেইর আয-জোর শহর থেকে আমেরিকা দায়েশ পন্খীদের সরিয়ে নিচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক ঘটনা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ বলেন, "তাদের যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ন রয়েছে, তাদের নেতারা জীবিত অথবা মুক্ত এবং তারা এখনো অর্থনৈতিক সমর্থন পাচ্ছে; অতএব আমরা আশঙ্কা করছি যেকোনো সময় এই গোষ্ঠীর আবার উত্থান হবে।"

জাওয়াদ জারিফ বলেন, যদিও দায়েশ পরাজিত হয়েছে তবে তাদের মতাদর্শ এবং মধ্যপ্রাচ্য ও তার বাইরের অর্থনৈতিক উৎস অক্ষত রয়েছে। দায়েশকে পুরোপুরি পরাজিত করতে হলে এগুলো ধ্বংস করতে হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ