শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

দুবাইয়ে ২০ দেশের নওমুসলিমদের অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে ২০টি দেশের নওমুসলিম প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খবর ইকনা।

অনুষ্ঠিত প্রতিযোগিতা আমিরাতের 'দারুল বের্র' আঞ্জুমানের অন্তর্গত ইসলামী কেন্দ্র "আল-মা'লুমাত"-এর উদ্যোগে নও মুসলিম নারী ও পুরুষদের জন্য অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়,  দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ২০টি দেশের ৩০৯ জন প্রতিনিধির অংশগ্রহণ করেছেন।

ইসলামি শিক্ষাকেন্দ্র "আল-মা'লুমাত"-এর পরিচালক রাশেদ জেনিবি এ ব্যাপারে বলেন, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে, পবিত্র কুরআনের সাথে নওমুসলিমদের সম্পর্ক দৃঢ় করা ও তাদেরকে কুরআন হেফজের প্রতি আকৃষ্ট করা এবং পবিত্র কুরআনের অর্থ ও তার নির্দেশ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করা।

গত বছরের তুলনায় এ বছর অংশগ্রহণের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমেরিকান, ইউরোপিয়ান, এশিয়ান এবং আফ্রিকান যেসকল নাগরিক সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

প্রতিযোগিতার শেষে হেফজ, হোসনে তিলাওয়াত ও তারতিল বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও পুরস্কার হিসেবে তাদের জন্য ওমরা হজ্জে পাঠানো হবে বলে ঘোষণা করেছে। সূত্র : ইকনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ