সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

মিয়ানমারে ৪ রোহিঙ্গার মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ চেকপোস্টে হামলার দায়ে চার রোহিঙ্গাকে মৃত্যদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত।

স্থানীয় গনমাধ্যম জানায়, আজ শুক্রবার দুপুরে রাখাইন রাজ্যের মংডু জেলার একটি বিশেষ আদালত এ রায় ঘোষণা করে।

দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের ৯ই অক্টোবর এনগো খোরা পুলিশ চেকপোস্টে হামলা চালায় তারা। এতে নিহত হয় দুই নিরাপত্তা রক্ষী। একই মামলায়, ১০ থেকে ২০ বছর করে, বিভিন্ন মেয়াদে আরো ২৬ রোহিঙ্গাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অভিযোগ থেকে খালাস পেয়েছে ১৫ জন।

রোহিঙ্গা বিদ্রোহীরা মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়ছে, এমন অভিযোগ এনে, ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানে চালানো হয়। এতে নিহত হয়েছে অসংখ্য রোহিঙ্গা, আর বাস্তুচ্যুত হয়েছে ৯ লাখেরও বেশী মানুষ।

গত বছর আগস্ট মাসের শেষ দিকে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকা দিয়ে এসব রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে।

বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ৯ লাখেরও বেশি।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ