শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে মুসলিম বিশ্বকে জেগে উঠার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে তাদের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেয়ার মার্কিনী সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ইউনিয়ন অব মুসলিম স্কলার্স। সেইসঙ্গে এই সিদ্ধান্তের প্রতিবাদে গোটা মুসলিম বিশ্ব ও মুসলমানদের জেগে উঠার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেসটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কাতারভিত্তিক ওই সংগঠনটি মার্কিন এ সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ ও সরকারগুলোর এখনই জেগে উঠতে হবে বলে আহ্বান জানিয়েছে।

সংগঠনটির মহাসচিব আলী আল-কারাদাগি এক বিবৃতিতে বলেছেন, ‘আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা ফিলিস্তিনি, আরব ও মুসলিম বিশ্বকে জেগে উঠার আহ্বান জানাচ্ছি। বায়তুল মুকাদ্দাস হচ্ছে আমাদের মুসলমানদের এবং একে ভুলে যাওয়া কিংবা এর মর্যাদা বদলে দেয়া হবে সমস্ত মুসলমানের জন্য অপমানের।’

তিনি আরো বলেন, তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দিয়ে আমেরিকা মূলত মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এটা ফিলিস্তিনে দখলদারিত্ব বৈধ করার পদক্ষেপ।

এর আগে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে একে মুসলমান ও আরবদের বিরুদ্ধে উসকানি বলে অভিহিত করেছে।

গত শুক্রবার মার্কিন সরকার জানিয়ছে, আগামী মে মাসে তেলআবিব থেকে আমেরিকার দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়া হবে।

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার হোয়াইট হাউজ এ ঘোষণা দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ