শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

'তারা তো মক্কা-মদিনায় যায়, আমরা কোথায় যাব?'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংবলেছেন, “তারা তো মক্কা-মদিনায় যায়। আমরা কোথায় যাব? পাকিস্তানে রাম মন্দির বানাবো?” ভারতীয় মুসলিম সম্প্রদায়ের লোকেরাও রাম মন্দির নির্মানের পক্ষে রয়েছে বলেও দাবি করেছেন গিরিরাজ।

হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন -এর বাবরি মসজিদের পক্ষে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে  গিরিরাজ সিং এমন কথা বলেন।

এর আগে,  অযোধ্যার বিতর্কিত জমিতে বাবরি মসজিদ হবে বলে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন প্রকাশ্যে এক বক্তব্য দেন। বিষয়টি এই মুহূর্তে ভারতের সুর্প্রিম কোর্টে বিচারাধীন। কিন্তু, বাবরি মসজিদের পক্ষেই রায় যাবে বলে বলে প্রকাশ্যে মন্তব্যও করেছেন এআইএমআইএম প্রধান।

এমন বক্তব্যকে নাকজ করতেই গিরিবাজ ওই কথা বলেন। নিজের বক্তব্যের স্বপক্ষে তার যুক্তি, “উপাসনা পদ্ধতি পৃথক হলেও ভারতীয় মুসলিমরা রামের বংশধর। তারা কেউ বাবরের বংশধর নন।” সকল ভারতীয় মুসলিমকে নিজের আত্মীয় বলেও দাবি করেছেন গিরিরাজ সিং।

এরপরেই আসাদুদ্দিন ওয়াইসিকে আক্রমণ করে গিরিরাজ সিং বলেন, “ওয়াইসির মতো লোকেদের শরীরে জিন্নার আত্মা প্রবেশ করেছে। দেশকে ভাঙতে চাইছেন তিনি।” সূত্র: কলকাতা ২৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ