শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়: বার্নিকাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং যুক্তরাষ্ট্র এমন নির্বাচনই দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

তিনি বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের যথাযথ পরিবেশ নিশ্চিত করতে এখনই উদ্যোগ নেয়ার ওপর জোর দেন। বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে তার দেশ সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন বার্নিকাট।

বার্নিকাট গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে এক বৈঠক মিলিত হন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মার্কিন দূত বিশেষ ইঙ্গিত করে বলেন, অতীতে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশের মানুষ জানে, এমন নির্বাচন আয়োজনে কী করতে হয়। এখানে বিদেশি মধ্যস্ততার কোন প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত এমন সময় এই মন্তব্য করেছেন যখন দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় তার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

অন্যদিকে বিএনপি সহ ২০ দলীয় জোটের অন্যান্য রাজনৈতিক দলগুলোও যেখানে খালেদা জিয়ার মুক্তি না হলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ