মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ

মাটির নিচে বস্তায় কুরআন আর কুরআন (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন। এ ধর্মগ্রন্থটি সর্বোচ্চ যত্নে সংরক্ষণ করেন তারা। পবিত্রতা রক্ষায় ব্যবহার করার সময় তো বটেই, পুরোনো হয়ে গেলেও গ্রন্থটির বিশেষ মর্যাদা দেন মুসলিমরা।

পুরনো হয়ে যাওয়ার পর বিভিন্নভাবে কুরআন সংরক্ষণের রীতি রয়েছে। পাকিস্তানের কোয়াটা শহরে গ্রন্থটি সংরক্ষণ করা হয় একটি পাহাড়ের তলদেশের সুড়ঙ্গে। সুড়ঙ্গটি দুই মাইল লম্বা। সেখানে কোরআনগুলো বস্তায় ভরে স্তুপ করে রাখা হয়। প্রতিটি বস্তায় থাকে ১০টি কোরআন। সুড়ঙ্গের দুপাশে রাখা থাকে বস্তাগুলো।

পাকিস্তানের ওই সুড়ঙ্গে কাজ করেন আব্দুর রশিদ লেহরি নামের এক ব্যক্তি। তিনি  বলেন, ‘আমার বড় ভাই কোরআন ভালোবাসেন। যেসব কোরআন ফেলে দেওয়া হতো, তিনি সেগুলো সংগ্রহ করতেন। এর পর তিনি এগুলো তার গাড়িতে যত্ন করে রেখে দিতেন। এই কাজ দেখে তার অনেক বন্ধু তাকে সাহায্য করা শুরু করেন। এরপর আল্লাহর অশেষ রহমতে আমরা এ জায়গাটি তৈরি করি।’

আব্দুর রশিদ লেহরি আরও বলেন, প্রতিদিন এখানে বহু পুরনো কোরআন আনা হয়। যেগুলোর পৃষ্ঠা খুব বেশি ছিঁড়ে যায়নি, সেগুলোকে নতুন করে বাঁধাই করার জন্য আলাদা করে রাখা হয়। এরপর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং দরিদ্র মানুষের মধ্যে সেগুলো বিতরণ করা হয়।

এভাবে পুরনো কোরআন দিয়ে একটি সুড়ঙ্গ ভর্তি হয়ে গেলে নতুন আরেকটি নির্মাণ করে থাকেন দুই ভাই। এটা বানানো সময় এমনও হয়েছে যখন সারা দিনে মাত্র ১৫ সেন্টিমিটার খোঁড়া সম্ভব হয়েছে। কারণ পাথর অনেক কঠিন সেখানে। কিন্তু কঠিন পাথর গাঁইতি-কুঠারকে ঠেকাতে পারলেও, বাধ সাধতে পারেনি দুই ভাইয়ের উদ্যমে।

সূত্র: আমাদের সময়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ