শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

শায়খ আবদুর রহমান আস সুদাইসের বেতন কতো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : শায়খ আবদুর রহমান ইবন আবদুল আজিজ আস-সুদাইস‏ হলেন মক্কায় অবস্থিত সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ আল-হারামের ইমাম এবং ২০০৫ সালে নির্বাচিত বছরের সেরা ইসলামিক ব্যক্তিত্ব।

তাঁর হৃদয়গ্রাহী কুরআন তেলাওয়াতের কারণে সারাবিশ্বে রয়েছে নামডাক। চলুন দেখে আসা যাক তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য যা অনেকেই জানে না।

১. তাঁর বেতন কত? ইমামদের সেবা কখনও অর্থ দিয়ে পরিশোধ করা না গেলেও তাঁদের কিছু হলেও অর্থ দিতে হয় মসজিদ কর্তৃপককে।

অনেকের ধারণা, যেহেতু ইমাম আবদুর রহমান আস সুদাইস বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ মসজিদের ইমাম, সেহেতু তাঁর বেতনও অনেক হওয়া উচিত। তবে তা সঠিক নয়।

সৌদি সরকার তাঁকে প্রতি মাসে একটি খালি চেক প্রদান করে, যেখানে তিনি তাঁর মন মত সংখ্যা বসাতে পারেন। এ হিসেবে বলা যায় তিনি নিজেই তাঁর বেতন নির্ধারণ করে থাকেন।

২. তাঁর পুরো নাম আবদুর রহমান ইবন আবদুল আজিজ আস-সুদাইস‏ ।

৩. তিনি ১৯৬০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন।

৪. তিনি মাত্র ১২ বছর বয়সেই সম্পূর্ণ কুরআন মুখস্ত করে ফেলেন।

৫. তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয় এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে নিয়জিত ছিলেন।

৬. মাত্র ২৪ বছর বয়সে তাঁকে গ্র্যান্ড মসজিদের ইমাম হিসেবে নির্বাচিত করা হয়। তিনি এ বয়সেই ১৯৮৪ সালের জুলাই মাসে সৌদিতে খুতবা দেন।

ইউটিউবে দেখুন ও সাবস্ক্রাইব করুন আওয়ার ইসলাম টিভি

৭. ২০১২ সালে তাঁকে সৌদির দুই গ্র্যান্ড মসজিদে ‘হেড অফ প্রেসিডেন্ট’ হিসেবে নির্বাচন করা হয় এবং তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়।

৮. সুদাইস তাঁর মধুর কণ্ঠ এবং অসাধারণ কুরআন পাঠের জন্য বেশ বিখ্যাত।

৯. তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে থেকে ‘বিস্ফোরণ, আত্মঘাতী বোমা হামলা এবং সন্ত্রাসবাদ’ সম্পর্কে বেশকিছু ভুল ভাঙ্গান। তিনি বলেন, এসব কিছু ইসলামের চোখে ঘৃণ্য অপরাধ।

১১. তিনি ইমামতি করার পাশাপাশি পুরো মুসলিম উম্মাহর সমস্যার দিকে বিশেষ নজর রাখেন। এজন্য তাঁকে ২০০৫ সালে ‘সেরা ইসলামিক ব্যক্তিত্ব’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।

১২. ২০০৪ সালে লন্ডনে ১০ হাজার মানুষের সামনে তিনি একটি আন্তঃধর্মীয় খুতবা দেন। এসময়ে যুক্তরাজ্যের জাতিগত সমতা বিষয়ক মন্ত্রী এবং প্রধান রাব্বিও উপস্থিত ছিলেন।

প্রিন্স চার্লসও এই খুতবাতে ভিডিও বার্তার মাধ্যমে উপস্থিত ছিলেন।

সূত্র: লাইফইন সৌদি আরাবিয়া

ইনিই শায়খ আস সুদাইসের ছেলে আবদুল্লাহ সুদাইস

নিত্যদিনের খবর ছাড়াও অজানা সব তথ্য জানতে ভিজিট করুন www.ourislam24.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ