শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

কাশ্মির সীমান্তে পাকিস্তানের গুলিবর্ষণ; ২ ভারতীয় সেনা আহত, উচ্চ সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে দুই ভারতীয় সেনা আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) পুঞ্চ জেলার মানকোট সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনী গুলিবর্ষণ করলে তারা আহত হন।

নায়েব সুবেদার তারসাম সিং ও সন্দীপ রাই নামে আহত ওই সেনাকে চিকিৎসার জন্য উধমপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে।

পুঞ্চ জেলায় আজ সকাল ৮ টা ৫০ মিনিটে ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ শুরু হয়। পুঞ্চের বালাকোট, মেন্ধর ও মানকোট এলাকায় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এলাকার দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

গণমাধ্যম সূত্রে প্রকাশ, পাকিস্তানি বাহিনী আজ ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে পাক বাহিনীকে জবাব দেয়।

এদিকে, নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ চলতে থাকায় পুঞ্চ ও মানকোটের চারটি বিভাগে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ আগামী ৫ মার্চ পর্যন্ত এ সকল এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে কর্তৃপক্ষ উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলায় আজ বৃহস্পতিবার মোবাইল ইন্টারনেট পরিসেবায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ