শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

মালিতে বোমা বিস্ফোরণে ৪ বাংলাদেশি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মালির দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। তবে মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিরাপদ আছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নিহতরা হলেন, ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (পিরোজপুর), সৈনিক রায়হান (পাবনা), ল্যান্স কর্পোরাল আক্তার (ময়মনসিংহ) এবং সৈনিক (পাচক) জামাল (চাপাইনবাবগঞ্জ)। এদিকে আহত ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা যায়। বাকিরা সবাই নিরাপদে আছে।

জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে উত্তর মালিতে মাইন বিস্ফোরণের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। সে সময় বাংলাদেশি এই সৈন্যরা মালির মোপটি প্রদেশের বোনি ও দোয়েঞ্জা শহরের মধ্যবর্তী একটি সড়কে টহলরত ছিলো। তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ এ বিস্ফোরণের শিকার হয়।

উল্লেখ্য, এর আগে, ২৩ সেপ্টেম্বর , ২০১৭ আফ্রিকার মালিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছিলেন। এ সময় আহত হয়েছিলেন আরো চার জন। নিহতরা হলেন সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স করপোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রোকোনা), সৈনিক মনোয়ার, ইস্টবেঙ্গল (বরিশাল)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ