সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

রাজধানীতে ‘রোহিঙ্গা হত্যা ইতিহাসের নির্মম বর্বরতা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে ‘রোহিঙ্গা গণহত্যা ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার বেলা ১২টায় রাজধানীর পল্টনে পুষ্পদাম পার্টি সেন্টারে বইটির প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক, চিন্তক আলেম, লেখক, সাংবাদিক ও গবেষক মাওলানা উবায়দুর রহমান নদভীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বইটির তত্বাবধায়ক লন্ডন প্রবাসী আলেম, লন্ডন ইক্বরা টেলিভিশনের ভাষ্যকার, জামিয়াতুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি আবদুল মুনতাকিম।

রোহিঙ্গা বিষয়ক তথ্য সমৃদ্ধ গবেষণা ও পর্যালোচনা মূলক এ বইটি মুফতি আবদুল মুনতাকিম প্রতিষ্ঠিত সিলেটের উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান ‘জামিয়াতুল খাইর আল ইসলামিয়া, সিলেট’ কর্তৃক প্রকাশিত হয়।

বইটি সম্পাদনা করেছেন কবি লেখক ও গবেষক মাওলানা মূসা আল হাফিজ। এতে দেশে বিদেশের বিভিন্ন লেখক, কলামিস্টদের লেখা ও দেশি-বিদেশি গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের সংকলন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম বলেন, রোহিঙ্গা গণহত্যা ও বর্বরতা বর্ণনা করার ভাষা আমার নেই। যে ভয়াবহ অমানবিক ও পাশবিক অত্যাচার চলছে পৃথিবীর ইতিহাসে ইতোপূর্বে তা ঘটেছে কিনা আমার জানা নেই।

এর জন্য মুসলমানদের অনৈক্য ও মতভেদকে দায়ি করে তিনি বলেন, তাতাড়ীরা যখন বাগদাদে মুসলমানদের উপর আক্রমণ করে তার পূর্বে মুসলমানরা কাক হালাল নাকি হারাম প্রাণি এ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত  ছিলো।

তিনি এর থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের ওলামায়ে কেরোমকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ছোটখাটো মতভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে নয়তো আমাদের পরস্থিতি যে এমন হবে না তা বলা যায় না।

আবদুল মুনতাকিম বলেন, গত ২৫ আগস্ট মুজলুম রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে এদেশে আশ্রয় নেয়ার পর থেকে এবং এরও পূর্ব থেকে ওলামায়ে কেরাম তাদের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগীতা করে আসছেন। জামিয়াতুল খাইরও রোহিঙ্গাদের পাশে আছে শুরু থেকেই।

মুফতি আব্দুল মুনতাকিম জানান জামিয়াতুল খাইরের ব্যাবস্থাপনায় রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থীদের জন্য দীনি শিক্ষা ও ধর্মীà§