মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

আজ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ (২ মার্চ) ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে কলাভবন প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

১৯৭১ সালের এই দিনে কারফিউ ভেঙে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ছাত্র-জনতার বিশাল সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ও ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। সেদিন পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা ছাত্র সমাজ ও জনতা জানিয়ে দিলো বাঙালিরা কারও কাছে মাথা নত করবে না।

‘পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে থাকবে সংক্ষিপ্ত আলোচনা ও সংগীত পরিবেশন। সূত্র : বাংলাট্রিবিউন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ