শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

লেবাননে দালালের খপ্পরে বাংলাদেশি শ্রমিক: অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

দালালদের দৌরাত্ম্যে নষ্ট হয়ে যাচ্ছে লেবাননের সম্ভাবনাময় শ্রমবাজার। পাশাপাশি এদের খপ্পরে পড়ে অপরাধমূলক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বাংলাদেশি নারী ও পুরুষ শ্রমিকদের একটি উল্লেখযোগ্য অংশ।

দীর্ঘ সময় ধরে বার বার যুদ্ধের কবলে পড়ে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হলেও এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে লেবানন। রাজনৈতিক সংকট আর নানাবিধ অস্থিরতা পিছু না ছাড়লেও ক্রমেই বিকশিত হচ্ছে অর্থনীতি এবং বাড়ছে তাদের শ্রমবাজার।

কিন্তু সম্ভাবনাময় এই শ্রমবাজারে প্রবেশ করতে গিয়েই হোঁচট খাচ্ছে বাংলাদেশি শ্রমিকরা। দালালদের কারণে গুনতে হচ্ছে প্রায় তিনগুণ ভিসা ফি। সেই সাথে মিলছে না প্রত্যাশিত কাজ ও বেতন।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে প্রবাসী শ্রমিকরা বলেন, ঢাকা থেকে একটা লোক এখানে আনে ৬-৭ হাজার ডলার দিয়ে। পড়ে এখানে বেচা কেনা করে। এটাই তাদের একটা ব্যবসা। ৩ মাস ভিসার পরে যখন আকামা করতে যাচ্ছে তখন আকামা করতে পারছে না। পাশাপাশি অসাধু লোকের মাধ্যমে কিছু লোক এসে অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে। কাজ কর্ম না পেয়ে মেয়েরা খারাপ কাজে জড়িয়ে পড়ছে। আমরা দালালমুক্ত লেবানন চাই।

সরকারি হিসাবেই এখন প্রায় দেড় লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে লেবাননে। এর অধিকাংশই অদক্ষ নারী শ্রমিক। যারা নিযুক্ত গৃহস্থালির কাজে।

এই অবস্থায় রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশি দূতাবাস। দালালদের হুমকিতেই যেনো অসহায় রাষ্ট্রদূত।

লেবাননে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বলেন, যারা এই দালালি কাজে যুক্ত। তারা রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের রীতিমত হুমকি দেয়।

দুর্ভোগ এড়াতে শ্রমিকদের আরও সচেতন হওয়ার তাগিদ দিচ্ছে দূতাবাস। ক্রমেই বাড়ছে লেবাননের শ্রমবাজারের পরিধি।

সংশ্লিষ্টরা বলছে, দাললদের দৌরাত্ম বাড়ানোর পাশাপাশি দক্ষ শ্রমিক পাঠানো গেলে, একদিকে তাদের বেতন বাড়বে এবং অন্যদিকে রেমিটেন্স বেড়ে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি।

সূত্র : সময় টিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ