শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

নাইজেরিয়ায় লাসা ভাইরাস: নিহত ৭২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার লাগোসে লাসা নামক ভাইরাস জ্বর মহামারি আকার নিয়েছে। এই জ্বরে আক্রান্ত হয়ে এ বছর ৭২ জন মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে আক্রান্ত হয়েছেন আরও ৩১৭ জন। এছাড়া ধারণা করা হচ্ছে, আরও ৭৬৪ জনের ভয়াবহ এই সংক্রামক জ্বর হয়েছে।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দেশটিতে এই জ্বর আক্রান্ত দুই হাজার ৮৪৫ জনকে চিহ্নিত করা হয়েছে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শতকরা একজন মারা যাচ্ছেন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৫ শতাংশই এই জ্বরে আক্রান্ত। এদিকে, হাসপাতালে এসব রোগীর চিকিৎসা করতে গিয়ে ১৪ স্বাস্থ্যকর্মীও এই জ্বরে আক্রান্ত হন। যার মধ্যে চারজন মারা গেছেন।

অন্যদিকে লাসা জ্বরে এই পর্যন্ত ২২ শতাংশ রোগী মারা গেছেন বলে জানিয়েছে নাইজেরিয়ার প্রধান রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। এই মহামারি দেশটির ১৮টি রাজ্যে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, লাসা জ্বর হচ্ছে সংক্রামিত চর্বি, ইঁদুরের প্রস্রাব দ্বারা দূষিত খ্যাদ্য এবং ইঁদুরেরে স্পর্শ করা খাবার থেকে। এই রোগের ফলে জ্বরের সঙ্গে শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ হতে পারে এবং চোখের ও নাকে সংক্রমন হতে পারে।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ