শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

জিন্নাহ দেশভাগ চাননি : ফারুক আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ বলেছেন,  মুহাম্মদ আলী জিন্নাহ ভারতকে বিভক্ত এবং মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠন করতে চাননি।আর  ভারত বিভক্ত না হলে বাংলাদেশ, পাকিস্তানেরও জন্ম হতো না। তার এই মন্তব্য ভারতে নতুন করে রাজনৈতিক ঐতিহাসিক বিতর্ক উসকে দিয়েছে।

শনিবার কাশ্মিরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফারুক আব্দুল্লাহ এসব মন্তব্য করেন।

তিনি বলেন, জিন্নাহ কখনোই দেশ ভাগের পক্ষে ছিলেন না। ফারুক আব্দুল্লাহ বলেন, জিন্নাহ দেশকে বিভক্ত করতে চাননি। ভারত যে বিভক্ত হবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল এবং একটি কমিশন গঠনের প্রস্তাব উঠেছিল।

ওই কমিশন সেই সময় জানায়, ‘আমরা মুসলিমদের জন্য বিশেষ প্রতিনিধিত্ব রাখবো। আমরা সংখ্যালঘু এবং শিখদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবো। কিন্তু দেশ বিভক্ত করবো না।’

কাশ্মিরের এই মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘ভারতীয় রাজনীতিকরা মুসলমান এবং শিখদের জন্য একটি সংখ্যালঘু কমিশন চায়নি। পরবর্তীতে জিন্নাহ পাকিস্তানের দাবি তোলেন।’

তিনি বলেন, ‘জিন্নাহ রাজি হলেও জওহরলাল নেহরু, মাওলানা আজাদ ও সরদার প্যাটেল দ্বিমত পোষণ করেন। যখন এটি ঘটলো না তখন জিন্নাহ পাকিস্তানের দাবি তুললেন। নাহলে কোনো বিভক্তির ঘটনাই ঘটতো না। তাহলে বাংলাদেশ, পাকিস্তানের জন্ম হতো না। এক ভারত থাকতো।’

দেশভাগের জন্য জওহারলাল নেহরু, মাওলানা আজাদ ও সরদার প্যাটেলসহ তৎকালীন স্বাধীনতা আন্দোলনের নেতা ও শীর্ষ রাজনীতিকদের দায়ী করেছেন কাশ্মিরের সাবেক এ মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, তারা দেশের মুসলিম এবং শিখদের সংখ্যালঘু হিসেবে কখনোই মেনে নিতে পারেননি। সূত্র : প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ