শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

ডোনাল্ড ট্রাম্প কি আজীবন প্রেসিডেন্ট থাকতে চান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

যুক্তরাষ্ট্রের সিএনএন টিভি নেটওয়ার্ক বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেদেশের প্রেসিডেন্টের সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতায় থাকার নিয়মটি তুলে দেবার যে পরিকল্পনা করছেন - তার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনিও 'কোন একদিন' এরকম একটা উদ্যোগ নেবার চেষ্টা করবেন - বলছে সিএনএন।

সিএনএন বলছে, তাদের হাতে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কিছু মন্তব্যের রেকর্ডিং রয়েছে যাতে তিনি এ কথা বলেছেন।

শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির জন্য অর্থদাতাদের সাথে এক বৈঠক করার সময় প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেছেন - জানাচ্ছে সিএনএন।

এতে বলা হয়, মি. ট্রাম্প বলেছেন চীনা প্রেসিডেন্ট যে নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করতে পেরেছেন এটা একটা দারুণ ব্যাপার।

এ কথার পর মি. ট্রাম্প যোগ করেন, "হয়তো আমরাও এক দিন এরকম কিছু একটা করার চেষ্টা করবো।"

সিএনএন মি. ট্রাম্পের এই উক্তির রেকর্ডিংটি প্রচারও করেছে।

'আমাদেরও হয়তো একদিন এরকম কিছু করতে হবে' - মি. ট্রাম্প একথা বলার পর তুমুল হাসির রোল এবং করতালির শব্দ শোনা যায়।

চীনে প্রেসিডেন্টের সর্বোচ্চ দুই মেয়াদ ক্ষমতায় থাকার সীমা তুলে দেবার ব্যাপারটি এ সপ্তাহেই পার্লামেন্টে নিশ্চিত করা হবে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রেও বর্তমানে একজন প্রেসিডেন্ট পর পর দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ