শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

রাশিয়াকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র: ফোমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপ প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন রাশিয়ার এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

রাশিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যে ওয়াশিংটন এ পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেন তিনি।

আলেক্সান্ডার ফোমিন বলেন, ‘রাশিয়াকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যে বড় ধরনের প্রস্তুতি চলছে। এ ছাড়া, ক্যালিফোর্নিয়া ও আলাস্কায় এরইমধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘রাশিয়ার পরমাণু অস্ত্রের কার্যকারিতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনার লক্ষ্যে মোট ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।’

পূর্ব ইউরোপের পাশাপাশি জাপান এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রাশিয়াবিরোধী বলয়ের আওতায় নিয়ে আসা হবে বলেও অভিযোগ করেন তিনি।

ওয়াশিংটন যখন ইউরোপীয় দেশগুলোতে নিজের ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে তখন রাশিয়ার উপ প্রতিক্ষামন্ত্রী এ অভিযোগ করলেন।

গেলো বছর রাশিয়ার সীমান্তবর্তী লিথুয়ানিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

বাল্টিক প্রজাতন্ত্রগুলোতে ন্যাটো জোটের বিশাল সামরিক মহড়ায় ব্যবহার করার অজুহাতে ওই ব্যবস্থা মোতায়েন করা হয়। এর আরো অনেক আগে থেকে পোল্যান্ডে একই ব্যবস্থা মোতায়েন রয়েছে।

রাশিয়ার বিশ্বকাপে মুসলামানদের জন্য নতুন চমক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ