শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

হোয়াইট হাউজের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
আন্তর্জাতিক ডেস্ক

হোয়াইট হাউজের সামনে শনিবার এক ব্যক্তি নিজের মাথায় গুলি করেছে। গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সিএনএন।

সিক্রেট সার্ভিস এক টুইটে জানায়, হোয়াইট হাউজের উত্তরাংশে এক ব্যক্তি নিজের গুলির আঘাতে আহত হয়েছে এমন খবরে কাজ করে যাচ্ছে সিক্রেট সার্ভিস।

হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলে বলেছেন, আমরা ওই ঘটনা সম্পর্কে অবগত আছি। প্রেসিডেন্টকে এ বিষয়ে ব্রিফ করা হয়েছে। কিন্তু বিস্তারিত তথ্যের জন্য সিক্রেট সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।

সাম্প্রতিক বছরগুলোতে হোয়াইট হাউজকে ঘিরে এ ধরনের বেশ কয়েকটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউজ ভবনের বাইরে একটি চলন্ত গাড়ি একটি নিরাপত্তা বেষ্টনিকে ধাক্কা দেয়। ওই ঘটনায় গাড়ির ৩৫ বছর বয়সি নারী চালককে আটক করে পুলিশ।

এ ছাড়া, গত বছরের মার্চ মাসে মরিচের স্প্রে হাতে নিয়ে এক ব্যক্তি হোয়াইট হাউজের বেষ্টনি টপকে ভেতরে প্রবেশ করেছিল। ওই অবস্থায় অন্তত ১৬ মিনিট হোয়াইট হাউজের চত্বরে অবস্থান করার পর পুলিশ তাকে আটক করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ