শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

বাসর না করেই যুদ্ধে গিয়ে শহীদ হলেন তুর্কি সেনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার আফরিনে গত শনিবার নিহত ৮ তুর্কি সেনাকে শুক্রবার দাফন করা হয়েছে। এর মধ্যে এক সেনা ছিলেন সদ্য বিবাহিত। বাসর না করেই যুদ্ধে গিয়ে নিহত হন ওই সেনা। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়,  ডিসেম্বরের শেষ সপ্তাহে ওই সেনা সদস্য বিয়ে করেন। কিন্তু ওই সময়ে আফরিন অভিযানের প্রস্তুতি শুরু হলে তিনি তার বাসর ও বৌভাত অনুষ্ঠান স্থগিত করে যুদ্ধে অংশ নেন। প্রায় দুই মাস আফরিনে যুদ্ধরত অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

প্রসঙ্গত, সিরিয়ার আফরিনে যুক্তরাষ্ট্রের সহায়তায় কুর্দি যোদ্ধা ওয়াইজিপির ৩০ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা ফাঁস হয় ডিসেম্বরের শেষ সপ্তাহে। যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হবার পরপই তুরস্কের এরদোগান সরকার নড়েচড়ে বসে। তুরস্ক দীর্ঘ দিন ওয়াইজিপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আসছে। ওই খবরের পর অঙ্কুরেই তাদের নির্মূল করতে অভিযান শুরু করে তুরস্ক।

অভিযানে এ পর্যন্ত তুরস্কের ৪১ সেনা নিহত হয়েছে। অপর পক্ষে ওয়াইজিপির শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ওয়াইজিপির হামলায় তুরস্কের ৮ সেনা নিহত হয়। শুক্রবার সেনাদের জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। নিহতদের শহীদ আখ্যায়িত করে শুক্রবার জুমা নামাজের পর তাদের দাফন সম্পন্ন করা হয়।

খবরে আফরিনে যুদ্ধ করতে যাওয়ার আগে সেনাদের শেষ বক্তব্য তুলে ধরা হয়েছে। নিহত ২৪ বছর বয়সী এক সেনা হলেন বুরহান আকিকল। তার আত্মীয়রা জানান, আফরিনে যাওয়ার আগে তিনি বলেছিলেন, আমি যাচ্ছি (আফরিনে) শহীদ হতে'। নিহত সেনা কর্মকর্তা আরিফ ডেমিরেল। তার মৃতদেহ যখন বিমান থেকে নামানো হয় তখন তার বোন মৃত ভাইয়ের উদ্দেশে বলেন, 'তোমাকে স্বাগতম, হে আমার শহীদ ভাই'।

উল্লেখ্য,  গত ২০ জানুয়ারি সিরিয়ার আফরিন অঞ্চলে পিপলস প্রটেকটিভ ইউনিটের (ওয়াইপিজি) বিরুদ্ধে আন্তঃসীমান্ত অভিযান শুরুর পর থেকে আঙ্কারার জন্য বৃহস্পতিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিন। তুরস্কের সামরিক বাহিনীর দুটি পৃথক বিবৃতিতে হতাহতের এ সংখ্যা জানানো হয়। সূত্র : ডে্‌লি সাবাহা/যুগান্তর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ