শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

নাইজেরিয়ান প্রেসিডেন্ট কুরআন সম্পর্কে যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: নাইজেরিয়ান প্রেসিডেন্ট সেদেশে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বলেন: কুরআন হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এনসাইক্লোপিডিয়া যা পরিপূর্ণ গাইড হিসেবে মানবজাতিকে হেদায়েত করে।

নাইজেরিয়ান প্রেসিডেন্ট মোহাম্মদ বোহরী ৩য় মার্চে কাটসিন রাজ্যে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে গুরুত্বারোপ করে বলেন: অন্যদের সাথে বিশেষ করে অমুসলিমদের সাথে কীভাবে আচরণ করতে হবে তা পবিত্র কুরআন আমাদেরকে শিখিয়েছে।

তিনি বলেন: সকল আসমানি গ্রন্থ শান্তি ও শান্তিপূর্ণ জীবনের সমর্থন করে।

মোহাম্মদ বোহরী আরও বলেন: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) সর্বদা শান্তিপূর্ণ জীবন গঠনের উপর গুরুত্বারোপ করেছেন। যখন মুসলমানদের উপর কাফেররা অত্যাচার শুরু করল এবং মুসলমানেরা চাপের মুখে অবস্থান করছিলো, তখন হযরত মুহাম্মাদ (সা.) মুসলমানদের সকল মুসলমানদের হাবাসায় (ইথিওপিয়া) যাওয়ার নির্দেশ দিলেন। হাবাসার রাজা তখন খ্রিষ্টান ছিল।

উল্লেখ্য, নাইজেরিয়ায় ৩২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৩শে ফেব্রুয়ারি সেদেশের উত্তরাঞ্চলীয় শহর কাটসিনে শুরু হয়েছে।

এই প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন ২০ বছরের যুবক আমীর বুনেস।

সূত্র: আল ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ