শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

ভারতের তিন গুণ বেশি সামরিক বাজেট ঘোষণা চিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে সামরিক খাতের বাজেট গত বছরের চেয়ে ৮ দশমিক এক শতাংশ বাড়িয়েছে চিন।

সোমবার চিনের সামরিক খাতে ১৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট ঘোষণা করা হয়েছে; যা ভারতের সামরিক বাজেটের চেয়ে প্রায় তিন গুণ বেশি।

বাংলাদেশি প্রায় ১৪ লাখ ৫০ হাজার কোটি টাকা। সামরিক বাহিনীকে উচ্চাভিলাষী বাহিনীতে পরিণত করার লক্ষ্যে বিশাল এ বাজেট ঘোষণা করেছে চিন।

গত বছর চিনের সামরিক ব্যয় বাড়িয়ে ৭ শতাংশ করা হয়। তবে এ বছর তা বাড়িয়ে ৮ দশমিক এক শতাংশ করা হয়েছে।

ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) দাখিল করা বাজেট প্রতিবেদন বলা হয়েছে, ২০১৮ সালের প্রতিরক্ষা বাজেট হবে ১ দশমিক ১১ ট্রিলিয়ন ইউয়ান ( ১৭৫ বিলিয়ন ডলার)। গত বছর চিন সামরিক এই বাজেট ১৫০.৫ বিলিয়ন ডলারে বৃদ্ধি করে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের পরে বিশ্বে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করছে চিন। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক খাতের বাজেট বাড়িয়ে ৬৮৬ বিলিয়ন ডলার করতে পেন্টাগনের প্রতি আহ্বান জানানো হয়েছে; যা ২০১৭ সালের বাজেটের চেয়ে ৮০ বিলিয়ন ডলার বেশি।

চলতি বছরে চিনের সামরিক খাতের যে বাজেট ঘোষণা করা হয়েছে তা প্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশি ভারতের সামরিক বাজেটের চেয়ে প্রায় তিনগুণ বেশি। ভারতের বর্তমান সামরিক বাজেটের আকার মাত্র ৪৬ বিলিয়ন ডলার।

চিনের সামরিক বাহিনীকে আধুনিক বাহিনীতে পরিণত করতে, বাহিনীর শক্তিমত্তা ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান প্রেসিডেন্ট শি জিনপিং। এমন সময়ই দেশটির বিশাল সামরিক বাজেট ঘোষণা করা হলো।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, সিনহুয়া।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ