মানুষ অন্যান্য অাসক্তির মত ইন্টারনেটে ব্যাপক ভাবে আসক্ত। ২১ শতকের শুরু থেকে সারা বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারের এক বিষ্ফোরণ সূচিত হয়েছে। বর্তমানে সারা পৃথিবীব্যাপী শত কোটির বেশি মানুষ প্রত্যক্ষভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত।
আজ থেকে ৪ বছর আগে তথা ২০১৪ সালের একটি রিপোর্ট অনুযায়ী কেবল আমেরিকায় প্রতিটি মানুষ সারা মাসে গড়ে ২৭ ঘণ্টা ইন্টারনেট ব্রাউজিং করে সময় ব্যয় করে। আর সারা মাস হাতের মোবাইল ফোনের ওপর ব্যয় করে ৩৪ ঘণ্টা।
নিঃসন্দেহে এই কয়েক বছরে এই হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। ইন্টারনেটের ব্যবহার ব্যাপকহারে বাড়ার সাথে সাথে এর নেতিবাচক বা খারাপ প্রভাবগুলো সামনে ওঠে আসছে আরো ভালোভাবে। এসব নেতিবাচক প্রভাব মানুষকে দৈহিক, মানসিক এবং আবেগের দিক দিয়ে চিরস্থায়ী ক্ষতি সাধন করছে। অতিরিক্ত ইন্টারনেটের ব্যবহার কি কি নেতিবাচক প্রভাব ফেলছে তা বলতে গেলে, নিচের বিষয়গুলো আগে ওঠে আসবে।
সৃজনশীলতার ঘাটতি
ইন্টারনেটের শুরুর দিকে মার্ক জাকারবার্গের যেমন ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম বানিয়ে চরম সৃজনশীলতারর পরিচয় দিয়েছিল, ঠিক তেমনই তার আইডিয়া চুরি করা মানুষের অভাব নেই।
এক শ্রেণির মানুষ আছে যারা তাদের সৃজনশীলতা দিয়ে ইন্টারনেটে কনটেন্ট ডেভেলপ করছে। আবার আরেক শ্রেণির মানুষ আছে যারা এসব কনটেন্ট চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে। যা আসল কনটেন্ট ডেভেলপারকে নিরাশ করছে নতুন কিছু বানানো থেকে।
ইন্টারনেটে এতো বেশি তথ্য রয়েছে যে মানুষকে নতুন করে আর ভাবতেই হচ্ছে না। শিক্ষার্থীদের ভাবনার দরজা ইন্টারনেট পর্যন্তই থেমে যাচ্ছে, তাদের নতুন করে নিজে নিজে চিন্তা করে উত্তর আবিষ্কার করতে হচ্ছে না।
উদাহরণ হিসেবে প্রতি জেলা-উপজেলায় আয়োজিত বিজ্ঞান মেলায় দেখা যায়, সিংহভাগ অংশগ্রহণকারী শিক্ষার্থী তাদের প্রজেক্টের আইডিয়া ইন্টারনেটে বিদ্যমান অন্য কারো তৈরি করা প্রজেক্ট থেকে সংগ্রহ করেছে। সুতরাং এখানে তারা সৃজনশীলতার পরিচয় দিচ্ছে না।
সাইবার বুলিয়িং
এখানে বুলিয়িং বলতে বোঝায় অবমাননা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা। কোনো মানুষকে বাস্তবে বা সামনাসামনি অবমাননা ও খারাপ মন্তব্য করার চাইতে ইন্টারনেট তথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাà¦