শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ইতালির মসজিদে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইতালির পাদুয়া শহরের একটি মসজিদে দুর্বৃত্তরা ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়েছে। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা এই খবর প্রকাশ করে।

খবরে বলা হয়,  পাদুয়া শহরে গত সোমবার (৫ মার্চ) রাত ২টায় এক নিরাপত্তা কর্মী একটি মসজিদে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় শুধুমাত্র মসজিদের দরজায় আগুন লাগে।

এই ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, ইতালিতে গুম্বজ ও মিনারের সমন্বয়ে মাত্র ৮টি মসজিদ রয়েছে। এছাড়াও ৮০০টি ইসলামি সংস্কৃত সেন্টার ও নামাজখানা রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি নামাজ খানা গ্যারেজ, বেসমেন্ট এবং গুদামে নির্মাণ করা হয়েছে।

সূত্র : ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ