শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

সিরিয়ায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার বলেছেন, সিরিয়ায় নির্বিচার হামলা চালিয়ে নৃশংস ভাবে নিরপরাধ নারী, শিশুসহ মুসলমানদের হত্যা করা হচ্ছে।

আর লজ্জাজনক ভাবে বিশ্ববাসী নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এই অবস্থা মুসলিম বিশ্বকে নীরব থাকা উচিৎ নয়, অবিলম্বে সিরিয়ায় নারী শিশুসহ গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (৯ মার্চ’১৮) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে সিরিয়ায় গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহা: মাকসুদুর রহমানের পরিচালনায়

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব অধ্যাপক শেখ লোকমান হোসেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী আবদুল কাইয়ুম, সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব মাওঃ মমিনুল ইসলাম, ছাত্রসমাজের কেন্দ্রীয় সহকারী সম্পাদক সভাপতি জি এম মাহমুদ হাসান,

সাংস্কৃতিক সম্পাদক হুজাইফা আল মহদী, ছাত্রকল্যাণ সম্পাদক মাহবুব এলাহী, প্রচার সম্পাদক তারেক জামিল, গোলাম মোস্তফা, জহিরুল ইসলামসহ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ।

প্রধান বক্তার বক্তৃতায় অধ্যাপক শেখ লোকমান হোসেন বলেন, সিরিয়ার গৃহযুদ্ধ মধ্যপ্রাচ্যে আরও একটি গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ইতিহাস সৃষ্টি করেছে। স্বৈরাচার ও স¤্রাজ্যবাদী অপশক্তির নারকীয় গণহত্যার শিকার হয়ে চলেছে সিরিয়ার মুসলমানরা। এ গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ