শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ইরানে প্রকাশ্যে হিজাব খোলায় এক নারীর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইরানে প্রকাশ্যে হিজাব খুলে ফেলার অপরাধে এক নারীকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওই নারী এ কাজ করেন। ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।

কৌঁসুলি আব্বাস জাফারি দোলাতাবাদী বলছেন, ওই নারীকে 'নৈতিক দূষণ উৎসাহিত করার দায়ে' দোষী সাব্যস্ত করা হয়েছে।

প্রসঙ্গত,  ডিসেম্বর মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় একজন তরুণী প্রকাশ্যে হিজাব খুলে ফেলে একটি লাঠির মাথায় উঁচিয়ে ধরার ছবি ব্যাপক প্রচার পায়। তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়। তেহরানের একটি ফোন বুথের ওপর দাঁড়ানো ওই তরুণীর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ইরানে ইসলামী আইন অনুযায়ী চুল ঢাকা পোশাক পরতে বাধ্যতামূলক করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ