শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ট্রাম্পকে সমালোচকদের ব্লক না করার পরামর্শ বিচারকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমালোচকদের টুইটার অ্যাকাউন্ট ব্লক না করে মিউট করে রাখার পরামর্শ দিলেন নিউইয়র্কের জেলা জজ নাওমি রেইস বুচওয়াল্ড।

ট্রাম্পের টুইটার থেকে কাউকে ব্লক করার বৈধতাকে চ্যালেঞ্জ করে করা এক মামলার শুনানি শেষে বৃহস্পতিবার এই পরামর্শ দেন তিনি।

ট্রাম্পের টুইটার থেকে কলাম্বিয়া ইউনিভার্সিটির নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটকে ব্লক করে দেয়ার অভিযোগে গত বছরের জুলাইয়ে মামলাটি করেন সাত টুইটার ব্যবহারকারী।

টুইটারে কোনো পোস্ট বা অ্যাকাউন্ট মিউট করে রাখলে তাদের সমালোচনাগুলো ট্রাম্প আর দেখতে পারবেন না, কিন্তু যার অ্যাকাউন্ট মিউট করে রাখা হয়েছে, তিনি স্বাভাবিকভাবেই ট্রাম্পের টুইট পড়তে ও প্রতিক্রিয়া দিতে পারবেন।

অন্যদিকে ব্লক করে দেয়া টুইটার ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট লগ আউট করার পর ট্রাম্পের টুইটগুলো পড়তে পারবেন। পরে লিংক কপি করে বা স্ক্রিনশট নিয়ে সেগুলোর সমালোচনা করতে পারবেন। তবে ট্রাম্পকে সরাসরি কোনো প্রতিক্রিয়া দিতে পারবেন না তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ