রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

দাঙ্গার তদন্ত করবে শ্রীলংকা, জরুরি অবস্থা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যান্ডিতে মুসলিমবিরোধী দাঙ্গার তদন্ত করবে শ্রীলংকা। অবসরপ্রাপ্ত তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি দল সম্প্রতি দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া এ দাঙ্গার তদন্ত করবে।

শ্রীলংকার ক্যান্ডি শহরে মুসলিমবিরোধী দাঙ্গা শুরু হলে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেন।

চার দিনের দাঙ্গায় তিনজন নিহত ও অপর ২০ জন আহত হয়। এছাড়া দাঙ্গার সময় দুইশর বেশি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়।

নতুন করে যাতে দাঙ্গা ছড়িয়ে না পড়ে সেজন্য শুক্রবার সেনা নিরাপত্তায় মুসলিমদের জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

এদিকে ক্যান্ডি শহরে শনিবার ভোর থেকে কারফিউ তুলে নেয়া হলেও সেনা টহল অব্যাহত রয়েছে। দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ১৫০ জনকে গ্রেপ্তার করেছে।

শ্রীলংকার বৌদ্ধ ভিক্ষুদের একটি সংগঠন মুসলিমদের ওপর হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে সরকারের প্রতি অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

সূত্র: এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ