শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মায়ের সঙ্গে অভিমান করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে মায়ের সঙ্গে অভিমান করে জিতু মিয়া (১১) নামের এক শিশু শিক্ষার্থী আত্মহত্যা করেছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

আজ শনিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জিতু মিয়া ইডেন গ্লোরি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, কালিয়াকৈর এলাকার নিজ বাড়িতে মা সুর্যবানুর সঙ্গে অভিমান করে নিজ ঘরে জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে জিতু মিয়া। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।