শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

কালিতে ঢেকে গেল পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর মুখ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিরোধীদের দিকে কালি ছুড়ে মারার দৃশ্য যেন থামছেই না। এবার এর শিকার হলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।

শনিবার শিয়ালকোটে পিএমএল-এন কর্মীদের সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় খাজা আসিফের মুখে কালি ছুড়ে মারা হয়। এতে সারা মুখ কালো রঙে ঢেকে যায়।

জানা যায়, বক্তৃতা চলাকালে পেছন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালি নিক্ষেপ করেন।

ওই ঘটনার পর পিএমএল-এন কর্মীরা কালি নিক্ষেপকারীকে পুলিশের হাতে তুলে দেন। তবে তাকে তাৎক্ষণিকভাবে ক্ষমা করে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কেউ তাকে টাকা দিয়ে এ কাজ করিয়েছে। কিন্তু তাকে ছেড়ে দাও। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।

এর আগে ভারতে কালি ছুড়ে মারার একাধিক ঘটনা ঘটেছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ারের মুখেও এক সমাবেশে কালি ছুড়ে মারা হয়।

https://www.youtube.com/watch?time_continue=13&v=iu9vw9jAr0s

বন্দি বিনিময় করতে সম্মত ভারত-পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ