শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

তালাকপ্রাপ্তা নারীদের জন্য সন্তান লালন-পালনে নতুন আইন করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের তালাকপ্রাপ্তা নারীরা তাদের সন্তানদের লালন-পালনে এখন আর মামলা করতে হবে না বলে আইন করেছে সৌদি সরকার। তবে পিতা-মাতা উভয়ের সন্তুষ্টিতে এ নিয়ম অব্যহত থাকবে বলে মনে করেন সৌদি আদালত।

সৌদি আদালত নতুন করে তালাকপ্রাপ্তা নারীদের জন্য এ আইন করেছে, তারা ইচ্ছে করলেই আইনী ব্যবস্থা ছাড়াই আদালতকে একটি অনুরোধ জমা দিয়ে তাদের সন্তানদের লালন-পালনের অধিকারিক হতে পারবে।

এ নতুন প্রক্রিয়াটি শেখ ওয়ালীদ আল-সামানি বিচারক ও বিচার বিভাগের উচ্চতর কাউন্সিলের সভাপতির আদালতের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তা চালু করেন।

নতুন এ আইনে বলা হয়, মা সরকারী ও বেসরকারী সংস্থার সমস্ত শিশু সহায়তা সংগ্রহ করতে সক্ষম হবেন, কিন্তু বিচারকের অনুমতি ছাড়া দেশের বাইরে তার সন্তানকে নিয়ে যেতে পারবে না। আল সামানী বলেন, অতীতে মাকে তার সন্তানের লালন-পালনের অধিকার অর্জনের জন্য একটি মামলা দায়ের করার প্রয়োজন হতো। আর এ মামলা দীর্ঘ সময় নিয়ে শেষ হতো।

এতে বিশেষ করে শিশুদের উপর নেতিবাচক প্রভাব পড়ছিলো। তাদের লালন-পালনে অনেক সমস্যা দেখা দিচ্ছিল তাই এ আইন সমাজের তালাকপ্রাপ্তা মায়ের সন্তানদের জন্য খুব কষ্টকর ছিলো।

শিশুদের হেফাজতের অগ্রাধিকার মায়েদের কাছে দিয়ে সরকার খুব ভালো করেছে বলে মন্তব্য করেন আদালতের সিনিয়র একজন আইনজীবী।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ