শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

দারুল উলুম দেওবন্দের পাঠ্যসূচি পরিবর্তনে ১২ আলেম-ডক্টরের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

এশিয়া মহাদেশের অন্যতম দীনি বিদ্যাপীঠ হিসেবে ভারতের দারুল উলুম দেওবন্দ বিশ্বব্যাপী পরিচিত। আজাদ হিন্দুস্থান আন্দোলন থেকে শুরু করে ইসলামি শিক্ষার প্রচার-প্রসার এবং দেশ ও জাতির হেফাজতের মধ্য দিয়ে সারাবিশ্বে দারুল উলুম দেওবন্দের অবদানের কথা সর্বজন স্বীকৃত।

দারুল উলুমের শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইসলামের ভিন্ন ভিন্ন শাখায় খেদমতের মাধ্যমে বিশেষ অবদান রেখে আসছে। কিন্তু সময়ের পালাবদলের সাথে সাথে দেওবন্দের শিক্ষার্থীরা দারুল উলুমের পাঠ্যসূচিতে ঈষৎ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

দীনি তালিম ব্যতীত অন্যান্য ময়দানে দারুল উলুমের যে সব শিক্ষার্থীরা কাজ করছেন, তারা বিভিন্ন সময়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন- এমনটা উল্লেখ করে দেওবন্দের কয়েকজন পুরাতন শিক্ষার্থী  দারুল উলুম দেওবন্দের পাঠ্যসূচি, নেজাম ও সনদপত্রে ঈষৎ পরিবর্তন করলে তাদের কাজ আরো বেগবান হবে বলে মতামত দিয়েছেন।

এ ব্যাপারে দারুল উলুম দেওবন্দের কয়েকজন সিনিয়র ফুযালা গত বছরের নভেম্বর মাসে দারুল উলুম দেওবন্দের মজলিশে শুরা বরাবর একটি চিঠি পাঠিয়েছেন।

যেই চিঠিতে আহ্বান জানানো হয়েছে, দারুল উলুমের পাঠ্যসূচি ও সনদপত্রে এমন কিছু পরিবর্তন আনা হোক, যাতে করে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহজে ভর্তি হতে পারে এবং পাসপোর্ট অফিসে দারুল উলুমের সনদপত্র গ্রহনযোগ্যতা পায়। শিক্ষাস্তরগুলি কে দশম ও দ্বাদশ শ্রেণীর সিস্টেমে বিভক্ত করা হবে৷

দারুল উলুম দেওবন্দের প্রাক্তন শিক্ষার্থী ড. মাওলানা আবদুর রহমান কাসেমী মিল্লাত টাইমসকে বলেন, দারুল দেওবন্দকে নিয়ে আমরা গর্বিত এবং আমাদের আজকের অবস্থানের জন্য দেওবন্দ এর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। সেখান থেকেই আমরা চিন্তার খোরাক পেয়েছি।

কিন্তু সময়ের পালাবদলের সাথে সাথে দারুল উলুমের নেসাবে তালিমের মধ্যে কিছুটা পরিবর্তন আনলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনোরকম পেরেশানীর সম্মুখীন হবে না।