শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পানি নিয়ে ভারতের রাজনীতির শেষ কোথায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ ফয়জুল আল আমীন

স্বাধীনতার পর বাংলাদেশের সাথে চুক্তি বা সমঝোতা ছাড়াই পরীক্ষামূলকভাবে গঙ্গার উপর ফারাক্কা ব্যারেজ চালু হয়। এর মধ্য দিয়ে ভারত বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করতে শুরু করে এবং যতই দিন যাচ্ছে তার প্রভাব ও বিস্তৃতি ততই বেড়েই চলেছে।

বলা যায়, একটি অসম পানিচুক্তি এবং চুক্তির যথাযথ বাস্তবায়নে ভারতের অনীহার কারণে বাংলাদেশের পদ্মার এখন মরণদশা।

গণমাধ্যমে প্রকাশ, গঙ্গার পানিবন্টন চুক্তি অনুযায়ী এবারও বাংলাদেশ পানি পাচ্ছে না।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে পত্রিকান্তরে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, বছরের শুরুতে প্রথম চার কিস্তিতে মোট ৫৭ হাজার ৮১৩ কিউসেক পানি কম পেয়েছে বাংলাদেশ। চুক্তির ইন্ডিকেটিভ সিডিউল মোতাবেক বাংলাদেশ এই পরিমাণ পানি কম পেয়েছে।

এইভাবে চুক্তি অনুযায়ী বাংলাদেশ কম পানি পেলেও ভারত কিন্তু প্রতি কিস্তিতেই ৪০ হাজার কিউসেক পানি বুঝে নিয়েছে।

চুক্তি অনুসারে, ফারাক্কা পয়েন্টে প্রাপ্ত পানি ভাগাভাগির কথা। কিন্তু এই মওসুমে ফারাক্কা পয়েন্টে তুলনামূলকভাবে কম পানি পাওয়া যায়, যা প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট নয়। পানি কম পাওয়া গেলেও চুক্তিতে ভারতকে তার হিস্যা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের হিস্যা প্রাপ্তির কোনো নিশ্চয়তা তাতে নেই। ফলে ভারত তার হিস্যাটি ঠিকই নিয়ে নিচ্ছে। আর বাংলাদেশ ইন্ডিকেটিভ সিডিউল থেকে প্রতি কিস্তিতে হাজার হাজার কিউসেক পানি কম পাচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবন্টন চুক্তি অনুসারে এ পর্যন্ত কখনই বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পায়নি। প্রতি বছরই বাংলাদেশের তরফে বিষয়টি জানানো হলেও ভারত নানা অজুহাতে পাশ কাটিয়ে গেছে। চুক্তিটি সমতাভিত্তিক নয়, ত্রুটিপূর্ণ ও ভারতীয় স্বার্থের অনুকূলে, এ অভিমত বিশেষজ্ঞদের। আর এই সুযোগটিই ভারত বরাবর নিচ্ছে।

গত এক দশক ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বোচ্চ অগ্রগতি হয়েছে বলে দুই দেশেরই শীর্ষ পর্যায় থেকে বিভিন্ন সময়ে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রতি বন্ধুত্বের প্রমাণ দিতে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত অনেক স্বার্থ জলাঞ্জলি দিয়েছে।

অথচ বাংà¦