মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

বেনাপোল সীমান্তে পাচারকারীসহ আটক ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের বেনাপোল সীমান্তের ‘ফ্রি ক্রাইম জোন’ এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক পাচারকারীসহ ৪০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ মঙ্গলবার সকালে ২১ ব্যাটালিয়নের বেনাপোল সীমান্তের দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটকৃতদের সবাই বাংলাদেশি। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ১৪ জন নারী ও সাত শিশু রয়েছে।

২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদেরভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত পার হয়ে বেশ কয়েকজন নারী-পুরুষ ভারত সীমান্ত দিয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তে অবস্থান করছে।

পরে বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে এক পাচারকারীসহ ৪০ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করতে সক্ষম হয় বলেও জানান তিনি।

তারিকুল হাকিম আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার যশোরের বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তে ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের কালিয়ানি বিওপি’র ৮ দশমিক ৩ কিলোমিটার এলাকা ‘ক্রাইম ফ্রি জোন’ উদ্বোধন করা হয়।

এসময় বিজিবির মহাপরিচালক ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক উপস্থিত ছিলেন।