শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

হে ন্যাটো কোথায় তুমি? প্রশ্ন এরদোয়ানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে অস্বীকার করায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, হে ন্যাটো কোথায় তুমি? কোথায় তুমি এত বেশি যুদ্ধ করছ? তুরস্কও ন্যাটোভুক্ত একটি দেশ। কোথায় তুমি?

তিনি আরো বলেন, যদি সাহস থাকে তাহলে ন্যাটোর উচিত আফরিনে এসে যুদ্ধ করা। যদি তারা পারত তাহলে তারা সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের প্রকাশ্য বিরোধিতা করত। কিন্তু তুরস্কের দৃঢ় অবস্থান দেখে তারা তা করতে সাহস পায়নি।

তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সিরিয়ায় তুরস্কের একমাত্র লক্ষ্য হচ্ছে- সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং লক্ষ্য অর্জন শেষে তুরস্ক সেখান থেকে সেনা প্রত্যাহার করবে।

গত ২০ জানুয়ারি থেকে তুরস্ক সিরিয়ার আফরিনে সামরিক অভিযান চালাচ্ছে এবং সিরিয়ার বার্তা সংস্থা সানার খবর অনুযায়ী- এ পর্যন্ত শতাধিক জঙ্গি নিহত ও আহত হয়েছে। পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ