শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

'গুপ্তহত্যা করতেই ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গতকালের গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহর  ওপর হামলাকে গুপ্তহত্যা  চেষ্টা বলে দাবি করেছেন দেশটির সরকার।এদিন তার গাড়িবহরে বোমা হামলায় অন্য গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন। খঝবর  আল জাজিরা-এর।

ফিলিস্তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আইয়াদ আল-বোজম বলেন, গাড়িবহরের অন্য কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হামাদাল্লাহ অক্ষত আছেন। তাকে হত্যা করতেই এ হামলা চালানো হয়। তবে, বিস্ফোরণে পাঁচজন সামান্য আহত হয়েছে। ফিলিস্তিনের গোয়েন্দা কর্মকর্তা মাজেদ ফারাজ ওই গাড়িবহরে ছিলেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে এবং হামাসকে এই হামলার জন্য দায়ী বলে অভিযোগ করেছে। তিনি হামাসের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবী জানান।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে ইসরাইলের বেইত হানুন চেকপয়েন্ট পার হওয়া মাত্র হামাদাল্লাহ্‌র বহরে বোমা হামলা চালানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ