রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চোখ ধাঁধানো নীল রঙের শহরটি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবিনা হক
ফিচার রাইটার

চেইফচাউয়েন উত্তর মরোক্কোর একটি ছোট্ট শহর। শহরটির রয়েছে সমৃদ্ধ ইতিহাস, মনোরম প্রকৃতি এবং চমৎকার সব স্থাপত্যে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে পুরাতন শহরের দিকে অনেকগুলো নীল দেয়ালের বাড়ি। দেয়াল, দরজা এমনকি সিঁড়িও নীল রঙের! নানান শেডের নীলের ছটায় যেন এক অপূর্ব রূপে সাজানো মরক্কোর শেফশেওন শহরটি!

পুরো শহরটি এরকম নীল রঙ হওয়ার পেছনে যে মতবাদটি রয়েছে তা হলো, শহরটিকে নীল রঙে সাজিয়েছে সেখানে বসবাসকারী ইহুদীরা। কারণ নীল রঙটি তাদের কাছে পবিত্র! যদিও সেখান থেকে ইহুদীরা অনেক আগে চলে গিয়েছে, তবুও সেই ঐতিহ্য বহাল আছে আজও!

স্থানীয় অধিবাসীরা মনে করে নীল রঙের দেয়ালের কারণে তারা মশার উৎপাত থেকে সুরক্ষিত।

বাড়িগুলো দেয়ালের রঙ নীল হওয়ার কারণ যাই হোক না কেন, বাড়িগুলোর নীল দেয়াল পর্যটকদের আকৃষ্ট করে। পর্যটকরা এইসব বাড়ি-ঘরের সরু রাস্তা দিয়ে হাঁটতে পছন্দ করে আর ক্যামেরায় তোলে নেয় চমৎকার দৃশ্যগুলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ