শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

ইসরাইল সীমান্তে সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা লেবানন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরাইলের সীমান্তের কাছে সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সা'দ হারিরি। গতকাল (বৃহস্পতিবার) ইতালির রোমে আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সা'দ হারিরি বলেন, "ইসরাইল এখনও লেবাননের প্রধান হুমকি। আমরা দক্ষিণ সীমান্তে আরও এক রেজিমেন্ট সেনা পাঠাব।" লেবাননের সেনাবাহিনীকে সহযোগিতার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। আর্থিক সহযোগিতারও আবেদন জানান হারিরি।

লেবাননের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইসরাইল লেবানন সীমান্তে জাতিসংঘ সমর্থিত ব্লু লাইন লঙ্ঘন করে দেয়াল নির্মাণের পরিকল্পনা করছে। ইসরাইলের পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্লু লাইন বরাবর অন্তত ১৩টি পয়েন্টে লেবাননের স্থলসীমা লঙ্ঘিত হবে বলে এর আগে দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন জানিয়েছেন।

ইসরাইল লেবাননে হামলা চালানোর হুমকি অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকায় সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন সা'দ হারিরি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ