মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং শুরু করছে আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ : সবুজ শ্যামল বাংলা নামেই পরিচিত এ দেশ। এখানকার মাটিতে মিশে আছে শহীদের রক্ত। অনন্য ও সজিবতায় চারপাশ মুগ্ধ থাকার কথা এ শহর, এ নগরের প্রতিটি রাস্তা।

তবে মানুষের চাপ ও নিত্যদিনের বর্জ্য সজিব প্রাণকেও করে তোলে অসহায়। নাক চেপে রাস্তা পাড় হতে হয় কোথাও কোথাও। ময়লা জমে কোথাওবা হয়ে আছে ধুলোরস্তুপ।

এসবে বড়দের জীবন যেমন দূষিত হয়ে উঠছে আক্রান্ত হচ্ছে শিশুরাও। নগর যান্ত্রিকতায় তারা বেড়ে উঠছে অপরিচ্ছন্ন মননে। অথচ চাইলেই তাদের আমরা একটা পরিচ্ছন্ন জীবন দিতে পারি। নিজেদের জন্য পরিচ্ছন্ন করতে পারি এ শহর।

এ মহতি উদ্দেশ্যকে সামনে রেখেই অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম শুরু করেছেন  ‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবর্জনা, দূষণমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়তে সচেতনতা সৃষ্টির লক্ষে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

আমাদের বিশ্বাস এ ডাকে সারা দেবে অসংখ্য তরুণ। নিজেদের জন্যই আমাদের শহরকে নিরাপদ করার এ উদ্যোগে শরিক হবেন তারা।

কর্মসূচির তারিখ- ২৬ মার্চ সোমবার। সময়- সকাল ১১ টায়। স্থান- রাজধানী ঢাকার প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

রাজধানী জুড়ে একাধিক পয়েন্ট থেকে চলবে ‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং।

কর্মসূচিতে অংশ নেয়া তরুণরা রাস্তা ঝাড়ু দেবেন। এ ছাড়াও সাধারণ পথচারীদের বিনামূল্যে মাক্স বিতরণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবেশ সচেতন আলেম উলামা, শিক্ষাবিদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব মাদরাসা, স্কুল/কলেজসহ সর্বস্তরের তরুণ সমাজকে সামাজিক এ কাজে অংশ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে প্রাতিষ্ঠানিক উদ্যোগেও এ ক্যাম্পিংয়ে অংশ নিতে পারবেন বলেও জানান তিনি।

প্রেসক্লাব থেকে এ কর্মসূচির উদ্বোধনের পর আগ্রহী ঢাকার তরুণরা চাইলে তাদের এলাকায় কর্মসূচি পালন করে এ উদ্যোগে শামিল হতে পারেন। সে জন্য এ ক্যাম্পিং টিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে এলাকার নাম কনফার্ম করতে হবে।

কর্মসূচিতে অংশ নেয়া সবাইকে একটি করে টিশার্ট [গেঞ্জি] দেয়া হবে। থাকবে ঝাড়ুসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা।

যে কোনো প্রয়োজনে যোগাযোগ: ১২২/১ উত্তর মুগদা, ঢাকা ১২১৩

মোবাইল: ০১৭১৯ ০২ ৬৯ ৮০, ০১৯১৭ ৩৭ ৫২ ৯৯, ০১৭১৭ ৮৩ ১৯ ৩৭

আরও পড়ুন: ‘আওয়ার ইসলাম’ হয়ে উঠুক গর্বের গণমাধ্যম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ