শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

ফ্রান্সে সৌদি রাজকুমারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের একটি আদালত সৌদি রাজকুমারী হিসসা বিনতে সালমানের বিরুদ্ধে একজন দিনমজুরকে বডিগার্ড কর্তৃক নির্যাতনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। খবর বিবিসি উর্দু’র।

তিনি সাবেক সৌদি বাদশাহ সালমানের মেয়ে এবং বর্তমান বাদশাহ মুহাম্মদ বিন সালমানের বোন।

ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি উর্দু জানিয়েছে,  হিসসা বিনতে সালমান ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন দিনমজুরকে বডিগার্ড দিয়ে আঘাত করেন।

কিন্তু রাজকুমারী অভিযোগ করে বলেন, ওই ব্যক্তি যে ঘরটিতে কাজ করতো তার একটি ছবি বানিয়ে বিক্রি করার পরিকল্পনা করেছিল। এই ঘটনা ২০১৬ সালে ঘটেছে বলে খবরে বলা হয়।

একটি ডেকোরেশন কোম্পানিতে কাজ করা ওই ব্যক্তি বলেন, ঘরের সাজসজ্জা বৃদ্ধি করার জন্য এমন একটি ছবি বানানো জরুরি ছিল।

ব্যক্তিটির অভিযোগ, তাকে কিলঘুষি মারা হয় এবং বেঁধে রাখা হয়। এমনকি রাজকুমারী হিসসার পাও চুম্মন করতে বাধ্য করা হয়।

জানা গেছে, ওই ঘটনার কিছু সময় পর রাজকুমারী হিসসা বিনতে সালমান ফ্রান্স ত্যাগ করেন।

আরও পড়ুন: অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যেই নারীদের স্বাধীনতা দিচ্ছে সরকার: সৌদি রাজকুমারী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ