শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘বেফাকের কাউন্সিলে কোরআন শিক্ষা বোর্ডকে আলাদা বোর্ডের মর্যাদা দেয়ার কথা ছিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৬৮হাজার গ্রামে ৬৮ হাজার মক্তব প্রতিষ্ঠার লক্ষে প্রায় তিন যুগ পূর্বে মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ. প্রতিষ্ঠা করেছিলেন বাং

লাদেশ কোরআন শিক্ষা বোর্ড। বোর্ডটির অধীনে এ পর্যন্ত প্রায় দশহাজার মাদরাসা পরিচালিত করছে। শিশুশিক্ষায় যোগ করেছে ভিন্ন এক মাত্রা।

এ বোর্ডের মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী মাদরাসা শিক্ষায় শিশুশিক্ষার মান উন্নয়ন, সিলেবাস সমৃদ্ধ করণ, বর্তমান শিশুশিক্ষার অবস্থা, শিশুশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের অবদান ইত্যাদি বিষয়ে আওয়ার ইসলামকে গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার দিয়েছেন ।

সাক্ষাতকারটি নিয়েছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব। তার সঙ্গে ছিলেন কবি, সাংবাদিক ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর এবং বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক কবি মুনীরুল ইসলাম। ক্যামেরায় ছিলেন তামিম আহমদ।

বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের যাত্রা কেন, কখন, কীভাবে শুরু হয়?

এ বোর্ডের জন্মলগ্নের কথা বলতে গেলে মনে পড়ে মরহুম পীর সাহেব হুজুরের কথা। ১৯৮৯ সালের আমিরুল মুজাহিদীন মাওলানা সৈয়দ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই সুদূর প্রসারী স্বপ্ন নিয়ে বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ড গঠন করেন।

বোর্ড গঠনের উদ্দেশ্য ছিল মাওলা পাকের সন্তুষ্টি অর্জন। লক্ষ ছিল, মুসলমানদের সন্তানদের মেকদারে ফরজ বিধানাবলি শিক্ষা দেওয়া। সঙ্গে বিভিন্ন এনজিও এবং কথিত সেবা সংস্থার কালোধাবায় মুসলমানদের সন্তানদের বিপদগামী করার চেষ্টাকে নস্যাৎ করার পরিকল্পনাও ছিল নিহিত।

এ বোর্ড গঠন করার আগে মরহুম শায়েখে চরমোনাই ১৯৮৩ সালে এই কীর্তনখোলার তীরে চরমোনাই কওমি মাদরাসা জামিয়া রশিদিয়া আহছানাবাদ প্রতিষ্ঠা করেন।

তারপর তিনি অনুভব করেন যদি কওমি শিক্ষাধারাকে কাঙ্ক্ষিত মানে উঠাতে হয় তাহলে শিশুশিক্ষাকে আগে মানসম্পন্ন করতে হবে। না হয়  এ ধারায় কাঙ্ক্ষিত ছাত্র ও শিক্ষা পাওয়া কঠিন।

তাই তিনি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে একটি করে মক্তব প্রতিষ্ঠার লকà§