মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

মন্ত্রীর অনুষ্ঠানে পদদলিত হয়ে ১৫ জন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শুক্রবার দুপুরে বাগেরহাটের শালতলায় কেন্দ্রীয় হরিসভা মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বক্তব্য দেয়ার সময় মঞ্চের পূর্ব পাশে বৈদ্যুতিক শটসার্কিটের কারণে বিকট শব্দ হয়।

এতে আতঙ্কিত হয়ে সবাই সভাস্থল থেকে দ্রুত বের হওয়ার সময় পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জন আহত হন। গুরুতর আহত ৫ জনকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, হিন্দুদের দেশ ত্যাগের মতো পরিবেশ এখন নেই। হিন্দুদের এদেশে থাকতে এখন কোনো অসুবিধা নেই। বর্তমান সরকারের সময় তুলনামূলকভাবে হিন্দুরা চাকরিসহ সবক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। দেশ এখন এগিয়ে যাচ্ছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ