মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সৌদিতে বাংলাদেশি গৃহকর্মীদের সুরক্ষায় কয়েকটি বিষয়ে চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে চাকরিরত বাংলাদেশের গৃহকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে কয়েকটি বিষয়ে চুক্তি হয়েছে। গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির বৈঠকে বৃহস্পতিবার এসব চুক্তিস্বাক্ষর হয়।

দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক বুধবার সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছিল। শেষ হয়েছে আজ বৃহস্পতিবার।

এ বৈঠকে গৃহকর্মীদের নিরাপত্তা, হয়রানি থেকে মুক্তি ও সুরক্ষার জন্য বেশ কিছু বিষয়ে একমত হয় প্রতিনিধিরা।

বৈঠকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্ব দেন উপমন্ত্রী ড. আব্দুল আজিজ আল আমর এবং বাংলাদেশ থেকে আগত পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি।

বৈঠকে দুই দেশের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গৃহকর্মীদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ, দেশে পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সুবিধা প্রদান এবং গৃহকর্মীদের জরুরি যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তার জন্য আলোচনা করা হয় বৈঠকে।

যৌথ কারিগরি কমিটির সভায় অভিবাসন ব্যয় কমানোর লক্ষে উভয় দেশে ভিসা ট্রেডিং বন্ধ করার বিষয়ে ও মহিলা গৃহকর্মী প্রেরণে বিদ্যমান চুক্তি এবং Standard Employment Contract এ কিছু পরিবর্তন আনার জন্য একমত পোষণ করা হয়।

দ্বিপাক্ষিক সভায় অসুস্থ, বিপদগ্রস্থ গৃহকর্মীসহ অন্যান্য অভিবাসী কর্মীদের দ্রুততম সময়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানালে সৌদি কর্তৃপক্ষ একমত পোষণ করেন।

আরও পড়ুন: বিদেশে নারী শ্রমিক পাঠানো কতোটা নিরাপদ, ইসলাম কী বলে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ