শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই ব্যবহারে নৈতিকতার তাগিদ শায়খ সুদাইসের ‘পাঠাও’ থেকে ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরি, যেসব ঝুঁকিতে ব্যবহারকারীরা ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস, বিদ্যুৎহীন লাখো মানুষ

জুতা ও কালির পর এবার পাক নেত্রীর প্রতি ডিম নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: পাকিস্তানের জাতীয় সংসদদের নারী সাংসদ আয়েশা গুলাইয়ের ভাওয়াল পুরে আগমণকে কেন্দ্র করে ডিম ও টমেটো নিক্ষেপের ঘটনা ঘটেছে।

পাক রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আয়েশা গুলালাই ভাওয়াল পুর প্রদেশে তার দলের আমন্ত্রণে একটি কনফারেন্সে গেলে সেখানকার পাকিস্তান (পিটিআই)–এর নেতা কর্মীরা আয়েশার ওপর ডিম ও টমেটো নিক্ষেপ করতে থাকে।

এ সময় তারা ‘গো ব্যাক আয়েশা’ ‘গো ব্যাক আয়েশা’ বলেও স্লোগান দেন।

জবাবে আয়েশার দলীয় নেতা কর্মীরা ‘গো ইমরান’ ‘গো ইমরান’ বলে মুহুর্মুহু শ্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। পরে আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এর আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পিটিআই প্রধান ইমরান খানকে জুতা মারার ঘটনা ঘটে। এছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে কালি নিক্ষেপ করা হয় এক অনুষ্ঠানে।

সপ্তাহ না পেরুতেই আয়েশার উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটল। সূত্র: ডেইলি পাকিস্তান

https://www.youtube.com/watch?time_continue=10&v=j3rqhJRsUK4

জুনায়েদ জামশেদসহ ১৫২ ব্যক্তিতে রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ