শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই ব্যবহারে নৈতিকতার তাগিদ শায়খ সুদাইসের ‘পাঠাও’ থেকে ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরি, যেসব ঝুঁকিতে ব্যবহারকারীরা ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস, বিদ্যুৎহীন লাখো মানুষ

আফরিনে তুরস্কের ৩০ টন খাদ্য সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপণা দপ্তর জানিয়েছে, তারা সিরিয়ার আফরিন শহরে ৩০ টনের বেশি মানবিক সহায়তা প্রদান করেছে। গত জানুয়ারির ২০ তারিখ থেকে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে আঙ্কারা।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপণা মন্ত্রণালয় (আফাদ) এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার ইদলিব শহরে ১ লাখ ৭০ হাজার মানুষের আশ্রয়ের জন্য ক্যাম্প স্থাপনের পরিকল্পনা করছে তারা। তুর্কি সেনাবাহিনী ও তাদের মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে। আফাদ জানিয়েছে, ওই ক্যাম্পগুলো বেসামরিকদের ওই এলাকায় নিরাপদে আশ্রয়ের ব্যবস্থা করবে।

এক বিবৃতিতে আফাদের তরফ থেকে জানানো হয়েছে, জানুয়ারির ২৯ তারিখ থেকে ওই অঞ্চলে মানবিক সহায়তা সরবরাহ শুরু করেছে তারা। ২২টি এলাকায় ৩০ টনের বেশি খাদ্য সহায়তা এবং ৮ হাজার ২৬৭ বোতল পানি, কম্বল এবং পোশাক বিতরণ করা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ